শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার পথসভা

নৌকার প্রার্থী বিজয়ী হলে স্মার্ট পৌরসভা গড়ে উঠবে

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১:২৬ পিএম
নৌকার প্রার্থী বিজয়ী হলে স্মার্ট পৌরসভা গড়ে উঠবে

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. আরিফ উল্যাহ সরকারের বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

৫ জুলাই বুধবার বিকালে কলাকান্দা বহুমুখী বাজার মাঠে, এরপর ঘনিয়ারপাড়, মরাদোন চকবাজার ও বোর্ড বাজার এলাকায় পথসভা করেন নৌকার প্রার্থী ও সমর্থকরা। এসময় নৌকার পক্ষে স্লোগান তুলে মিছিল করেন তারা।

আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো, মিজানুর রহমান।

আরো বক্তব্য রাখেন, নৌকা মনোনীত মেয়র প্রার্থী মো. আরিফ উল্যাহ সরকার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ সরকার, সাবেক ছাত্রনেতা মো. শাহাদাত খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া প্রমুখ।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, নৌকা মানেই শেখ হাসিনার উন্নয়ন। নৌকা মানেই বাংলাদেশের মানুষ শান্তিতে থাকা। তাই সব নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরিফ উল্যাহ সরকার একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচাই বাছাই করে নৌকা দিয়েছেন। আমাদের দায়িত্ব হল নৌকা প্রতীককে বিজয়ী করা। নৌকার প্রার্থী বিজয়ী হলে ছেংগারচর পৌরসভা হবে স্মার্ট পৌরসভা। তাই সকলেই একটি করে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন।

মিজানুর রহমান বলেন, আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌরসভার নির্বাচনে আ’লীগের দলীয় মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আরিফ উল্যাহ সরকারকে বিজয়ী করতে হবে। আ.লীগের সর্বস্তরের নেতাকর্মী এক্যবদ্ধ হয়েছে। জনগনের প্রয়জোন নাগরিক সেবা ও উন্নয়ন। এসব সুযোগ সুবিধা পেতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আপনারা উন্নয়ন হাতছাড়া করবেন না। আরিফ উল্যাহকে যদি আপনারা নির্বাচিত করান তাহলে ছেংগারচর বাজারে আমার নিজস্ব তহবিল থেকে পাবলিক টয়লেট করে দিবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো রাজনৈতিক কোন নেতা বাংলাদেশ নাই। ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital