শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এ কার্যক্রম চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত

কচুয়ায় নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৭ পিএম
কচুয়ায় নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটাররা ছবি তোলার জন্য অপেক্ষারত।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে উপজেলার সাচার ইউনিয়নের সাচার উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটারদের ছবি তোলা হয়।

উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ কার্যক্রম চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, সোমবার সকাল ৮টা থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ছবি তোলার কাজ শুরু হয়েছে। নতুন ভোটার হওয়ার জন্য সবাই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সবাই ছবি তোলাসহ ভোটার হওয়ার জন্য যাবতীয় কাজ সম্পন্ন করছেন। নতুন ভোটাররা ভোটার হতে পেরে তারা খুশী এবং অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানান।

Model Hospital

ছবি তুলতে আসা নতুন ভোটার তানজিনা আক্তার মায়া সাংবাদিকদের জানান, নতুন ভোটার হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। ভোট আমাদের অধিকার। নিজের অধিকার নিজে প্রয়োগ করার অনুভূতিটা অন্যরকম। সবার উচিৎ ভোটার হয়ে ভোটাধিকার প্রয়োগ করা। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে রাষ্ট্রগঠনে অংশীদার হওয়া।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটাররা ছবি তোলার জন্য অপেক্ষারত।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হাছান বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে হালনাগাদের কাজ শুরু হয়েছে ১০ মার্চ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ ছবি তোলার কার্যক্রম চলবে। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তারা এবার ভোটার হতে পারবে।

এ কর্মসূচিতে ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কেটে দেয়া হবে এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের বিষয়ে ও কার্যক্রম চলবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital