বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীর পথসভা

জাতীয় পার্টি মনোনীত প্রার্থীকে বিজয়ী করলে ছেংগারচরে ব্যাপক উন্নয়ন হবে : এমরান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১:৫০ পিএম
জাতীয় পার্টি মনোনীত প্রার্থীকে বিজয়ী করলে ছেংগারচরে ব্যাপক উন্নয়ন হবে : এমরান

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান করলেন এমরান হোসেন মিয়া।

গত ৫ জুলাই বুধবার বিকালে ছেংগারচর পৌরসভা কমপ্লেক্সের সামনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. সেলিম হোসেনের এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে মিছিল বের হয়ে ছেংগারচর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাপার সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া।

মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব মিয়াজীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, রমনা থানা জাপার সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় জাপার সদস্য বোরহান উদ্দিন মাস্টার, মতলব উত্তর জাতীয় পার্টির সহ-সভাপতি করিম মোল্লা, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক জাহাঙ্গীর ফকির, মতলব পৌর জাপার সভাপতি আব্দুল বাতেন, ছেংগারচর পৌর জাপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক স্বপন খান, মতলব উত্তর উপজেলা ছাত্রসমাজের সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা যুবসংহতির নেতা আবুল বাশার, নুরুল হুদা প্রমুখ।

Model Hospital

পথসভা ও মিছিলে জাপা ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমরান হোসেন মিয়া বলেন, মতলব উত্তর উপজেলার উল্লেখ যোগ্য উন্নয়ন গুলো করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তাই আজকে মতলবের চেহারা পাল্টে গেছে। মতলব উত্তরের বেরীবাঁধ নির্মাণ করে দিয়েছেন জাতীয় পার্টি সরকার। নেতৃত্ব দিয়েছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী মেজর জেনারেল সামছুল হক। এবং প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করেছে জাতীয় পার্টি। প্রতিটি উপজেলা পরিষদ সৃষ্টি করেছে জাতীয় পার্টি। বাংলাদেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নকে আজও মনে প্রাণে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, তাই আমি বলব আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ সেলিম হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তাহলেই পুর্বের ধারায় উন্নয়ন করা হবে। দীর্ঘ ২৫ বছর এই পৌরসভায় কোন উন্নয়ন হয়নি। জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নির্বাচিত হলে ছেংগারচর পৌরসভায় উন্নয়ন হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital