বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচরে সম্ভাব্য মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের উদ্যোগ শীত বস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ৪:৩০ পিএম
ছেংগারচরে সম্ভাব্য মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের উদ্যোগ শীত বস্ত্র বিতরণ

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম শিকিরচর এলাকায় কম্বল বিতরণ করেন।

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম পৌর এলাকার ২নং ওয়ার্ডে (শিকিরচর) অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

শুক্রবার (১০ডিসেম্বর) বিকেলে ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের শিকিরচর বেড়ীবাঁধে অবস্থিত দলীয় কার্যালয়ে সাবেক কাউন্সিল শাহিনুর বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও শীত বস্ত্র বিতরণ করেন ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম।

বক্তব্য রাখেন, ব্যাবসায়ী আহসান হাবিব, ব্যারিস্টার রমিজ উদ্দিন খান, আলাউদ্দীন প্রধান, ওয়ার্ড যুবলীগ নেতা নিক্সন সরকার।
কম্বল বিতরণকালে মাহবুবুর রহমান সেলিম বলেন, কনকনে শীতে মানুষের কষ্টের কথা চিন্তা করে শীতার্ত মানুষের জন্য উপহার স্বরূপ কম্বল দিচ্ছি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সামাজের প্রতিটি মানুষকে তাদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দরিদ্রদের প্রতি সহায়তার হাত বাড়াতে হবে।

তিনি আরও বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির আদর্শ নিয়ে যারা রাজনীতি করছেন তারা কখনও দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital