বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌর নির্বাচনে নৌকার পক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রচারণা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৯:০৯ পিএম
ছেংগারচর পৌর নির্বাচনে নৌকার পক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রচারণা

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আলহাজ্ব আরিফ উল্যাহ সরকারের পক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর কমিটির নেতৃবৃন্দ প্রচার প্রচারণা ও গণসংযোগ করেছেন।

৭ জুলাই সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মতলব উত্তর উপজেলা কমিটির সভাপতি এডভোকেট জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন ঢালীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা।

বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, মতলব উত্তর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জী, মতলব উত্তর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার বাড়ৈ, পৌর শাখার সভাপতি মিল্টন সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আ.ন.ম গোলাম জিলানি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফুল হক রোকন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট খালেদ মোশাররফ রিপন, মতলব উত্তর উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য তাসলিমা আক্তার আঁখি, যুগ্ম সাধারণ সম্পাদক ও ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সহ-সভাপতি মাজহারুল ইসলাম ইকবাল, কামাল লস্কর, ছগির আহমেদ, নূরে আলম সরকার, মুন্না, শাহরিয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল সরকার, পলি শিকদার, পৌর শাখার সহ-সভাপতি সোহেল রানা মাষ্টার, ইব্রাহিম লস্কর, হিরন মিয়া, সদস্য আলমগীর প্রধান প্রমুখ।

অ্যাড. জেসমিন সুলতানা বলেন, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত মেয়র পদপ্রার্থী আরিফ উল্যাহ সরকারের নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেয়ে উন্নয়নের চিত্রগুলো তুলে ধরতে হবে।

Model Hospital

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করেন। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেন। তিনি ভালোবেসে ছেংগারচর পৌরসভা নির্বাচনে আরিফ উল্যাহ সরকারকে নৌকা প্রতীক দিয়েছেন। নেত্রীর হাতকে শক্তিশালী করতে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৭ জুলাই নৌকা মার্কায় ভোট দিন। তিনি মানুষের জন্য কাজ করেন। আরিফ উল্যাহ সরকার মানে উন্নয়নের অগ্রগতি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital