বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঘরে ঘরে নৌকার ভোট চাইলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ১১:০৩ পিএম
ঘরে ঘরে নৌকার ভোট চাইলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান

মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাইলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

৮ জুলাই শনিবার সকাল থেকে দিনব্যাপী আদুরভিটি, গৈপুর, ঠাকুরচর ও কয়েকটি গ্রামে মানুষের দ্বারে দ্বারে যান এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন তিনি। এসময় নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং নৌকা মার্কার পক্ষে মিছিল করেন উপস্থিত নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, সাবেক ছাত্রনেতা শাহাদাত খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নুর, পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া’সহ নেতৃবৃন্দ।

প্রচারণা শেষে এক ব্রিফিংয়ে মো. মিজানুর রহমান বলেন, নৌকা মানেই শেখ হাসিনার উন্নয়ন। নৌকা মানেই বাংলাদেশের মানুষ উন্নতি। তাই সব নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। ছেংগারচর পৌরসভায় নৌকার বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কারণ নৌকা হল জনগণের আস্থার প্রতীক। এবং নৌকার প্রার্থী একজন আদর্শ মুক্তিযোদ্ধার সন্তান।

Model Hospital

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাচাই বাছাই করে নৌকা দিয়েছেন। আমাদের দায়িত্ব হল নৌকা প্রতীককে বিজয়ী করা। নৌকার প্রার্থী বিজয়ী হলে ছেংগারচর পৌরসভা হবে স্মার্ট পৌরসভা। তাই সকলেই একটি করে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital