বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর ৯নং ওয়ার্ডে শিল্পপতি মাহবুব সেলিমের উদ্যোগে নৌকার উঠান বৈঠক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৯:৫৬ পিএম
ছেংগারচর ৯নং ওয়ার্ডে শিল্পপতি মাহবুব সেলিমের উদ্যোগে নৌকার উঠান বৈঠক

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার পক্ষে ৯নং ওয়ার্ডের রোস্তম মার্কেটে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১২ জুলাই দুপুরে পৌরসভার চাঁন সরদার কান্দি বাইতুন নূর ঈদগাহ মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন, গুলশান থানা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মাহবুবুর রহমান সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী আরিফ উল্যাহ সরকার, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ সিদ্দিকী কাজল, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার জুয়েল সরকার।

৯নং ওয়ার্ড আওলীগের সাধারণ সম্পাদক আলী আর্শাদের সভাপতিত্বে¡ যুবলীগ নেতা ইসমাইল হোসেনের পরিচালনায় আরো বক্তব্য দেন- পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক খান, সাবেক কাউন্সিলর আহসান উল্যাহ, শাহিনুর বেপারি, ছেংগাচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নূরুন্নাহার বেগম, কাউন্সিলর প্রার্থী বোরহান উদ্দিন, শামীম হোসেন, যুবলীগ নেতা আরিফ হোসেন ও সিদ্দিকুর রহমান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital