বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচরে নৌকার সমর্থনে আউলিয়াবাগ মাদ্রাসায় উঠান বৈঠক

নারীর ক্ষমতায়নে নৌকার বিজয়ের বিকল্প নেই : এসি মিজান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৯:৫৮ পিএম
নারীর ক্ষমতায়নে নৌকার বিজয়ের বিকল্প নেই : এসি মিজান

মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী মো. মিজানুর রহমান (এসি মিজান) বলেছেন, মানুষের জীবনমানের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে সকল সেক্টরে উল্লেখ্যযোগ্য উন্নয়নের জন্য বাংলাদেশ এখন একটি উন্নয়শীল রাষ্ট্রে পরিণত হয়েছে। বর্তমানে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ চলছে। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই। তাই আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিন।

নারীর ক্ষমতায়নে নৌকার বিজয়ের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আগামী ১৭ জুলাই নৌকা প্রতীকে ভোট দিয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার সূবর্ণ সময়।

মঙ্গলবার সন্ধ্যায় (১১ জুলাই) মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আরিফ উল্যাহ সরকার পক্ষে ঠাকুরচর আউলিয়াবাগ দাখিল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানা উল্লাহ সরকারের সভাপতিত্বে ও ছেংগারচর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত খানের পরিচালনায় বক্তব্য দেন, ছেংগারচর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আরিফ উল্যাহ সরকার, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ সিদ্দিকী কাজল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, দপ্তর সম্পাদক মো. জসিম উদ্দিন সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার জুয়েল সরকার প্রমুখ।

Model Hospital

এ সময় যুবলীগ নেতা কাউসার আহমেদ, কামরুল ইসলাম, কামরুজ্জামান, পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া ও ছাত্রলীগ নেতা শামীম সরকার’সহ শত শত নারী উঠান বৈঠকে অংশগ্রহন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital