শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

টামটা উত্তর ইউনিয়ন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবিরের গনসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১২:২৮ পিএম
টামটা উত্তর ইউনিয়ন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবিরের গনসংযোগ
স্বপন কর্মকার মিঠুন : শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবির মজুমদার পলাশ শনিবার (১১ ডিসেম্বর)  দিনব্যাপী পরানপুর ও দৈলবাড়ি পূর্ব ও দক্ষিন পাড়ায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তার সফরসঙ্গি ছিলেন,  ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমীকলীগ, ছাত্রলীগসহ স্থানীয় মান্যগন্য ব্যাক্তিবর্গ। তার পিতা মরহুম হুমায়ুন কবিরের ন্যায় ইউনিয়নবাসীর দোয়া নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট চান।
তিনি জাতীয় সংসদীয় আসন চাঁদপুর- ৫ ( হাজিগঞ্জ- শাহরাস্তি) নির্বাচনী  এলাকার সংসদ সদস্য ও অভিভাবক মেজর ( অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের আদর্শে আদর্শীত হয়ে ইউনিয়নবাসীর ভাগ্যে উন্নয়নে আর একটি মডেল ইউনিয়ন উপহার দিতে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital