শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত : গোলাম হোসেন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ১১:১৮ পিএম
শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত : গোলাম হোসেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম হোসেন বলেছেন, বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ইস্যু করে সাম্প্রতিক সময়ে যানবাহনে অগ্নিসংযোগ ও রাস্তাঘাট অবরোধ করে জনজীবনে আতংকের সৃষ্টি করছে। তারা আবারো তাদের পূর্বের সেই চিরচেনা রূপে ফিরে গিয়েছে। তারা ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। সেদিন কালের পরিক্রমায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা বেঁচে গেলেও তারা ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাসহ জাতীয় নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করে।

তিনি আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের উন্নীত হয়েছে। ২০৪১ সালের মধ্যে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে ব্যাপক কর্মসূচি তিনি গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় পদ্মাসেতু, এক্সপ্রেস ওয়ে, মেট্টোরেল, কর্নফুলী টানেলের মতো মেঘা প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিটি গ্রামে উন্নয়নের ছোয়া লেগেছে। সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে এই দেশের মেহনতি মানুষের সেবা করার সুযোগ দেওয়ার আহবান জানান তিনি।

আলহাজ্ব মো. গোলাম হোসেন গতকাল সোমবার বিকেলে কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে পালাখাল মডেল ইউনিয়ন ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন।

আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সদস্য ইকবাল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ার‌্যান মো. শাহজাহান শিশির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল প্রমূখ ।

Model Hospital

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, আব্দুল বাতেন সরকার, আওয়ামী লীগ নেতা বাবুল সরদার, গোলাম ফারুক।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, মো: সেলিম, লিটন মুন্সি, জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মনির হোসেন মেম্বার, শাহাদাত হোসেন, ফারুকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন, সাগঠনিক সম্পাদক শরীফ আহমেদ মিয়া, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, ওসমান গনি পলাশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সহস্রাধিক জনগন।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।