শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

আ.লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন মতলবের আনিসুজ্জামান শিশির

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৮:৪৩ পিএম
আ.লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন মতলবের আনিসুজ্জামান শিশির

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার (২৪ জুলাই) অনুমোদন দেন।

উপ-কমিটিতে অ্যাম্বাসেডর মোহাম্মদ জমিরকে চেয়ারম্যান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে সদস্য সচিব করে ৫৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্য মনোনীত করা হয় আনিসুজ্জামান শিশিরকে।

এ প্রসঙ্গে মতলবের কৃতিসন্তান আনিসুজ্জামান শিশির বলেন, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ছাত্রজীবন থেকেই আনিসুজ্জামান শিশির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের একজন কর্মী হিসেবে পরিচ্ছন্ন রাজনীতি করে আসছেন।

Model Hospital

তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১/১১ তে জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনে ঢাকার রাজপথে কাজ করেছেন লড়াকু সৈনিক হিসেবে। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামজিক ও উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।