বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাদক ও দূর্নীতি মুক্ত ওয়ার্ড গড়তে চান মেম্বার প্রার্থী গোলাম মোস্তফা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৩:৩৫ পিএম
মাদক ও দূর্নীতি মুক্ত ওয়ার্ড গড়তে চান মেম্বার প্রার্থী গোলাম মোস্তফা
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা রায়শ্রী উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডে গোলাম মোস্তফাকে আবারও মেম্বার হিসাবে দেখতে চায় এলাকার সাধারণ জনগণ।
জানা যায়, ইউনিয়নের ১নং ওয়ার্ডের রায়শ্রী গ্রামের সাবেক মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে।
তিনি সব সময় সাধারণ মানুষের কথা ভাবেন এবং দীর্ঘদিন ধরে ১নং ওয়ার্ডের জনগণের সেবা করে আসছেন। তিনি মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ সহ এলাকার সকল অপরাধমূলক কাজকে নির্মূলের প্রচেষ্টায় বহুমুখী সামাজিক ভালো কাজ করেছেন।
এলাকার সাধারণ মানুষের কাছ থেকেই জানা গেছে, মোস্তফাকেই ইউপি সদস্য হিসেবে তৈরি করে নিতে চান এলাকাবাসী এবং মেম্বার হিসাবে যোগ্য মনে করছেন ওয়ার্ডবাসী। ওয়ার্ডের গণমানুষের গ্রহণযোগ্যতা অর্জনকারী হিসেবে তিনি মেম্বার পদে বিজয় হবে বলে আশা করছেন।
মেম্বার প্রার্থী গোলাম মোস্তফা বলেন,আমাকে যদি আবারো এলাকাবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে পুনরায় মেম্বার পদে নির্বাচিত করে,তাহলে সরকারের দেওয়া উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা ১নং ওয়ার্ডে অব্যাহত রাখবো।
উল্লেখ্য যে, তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে নির্বাচিত হয়ে এলাকার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital