শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৯:০৪ পিএম
শাহরাস্তিতে পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প
শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত মেহের কালীবাড়ী স্কুল মাঠে শাহরাস্তি উপজেলা পৌর  যুবদলের  আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি পৌরসভা যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপনের সঞ্চালনায় এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন, শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি।
মেডিকেল ক্যাম্পিংয়ে আরও উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ সোহেল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক, মোঃ নোমান, সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, শাহরাস্তি পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েল, যুবদল নেতা সাদ্দাম হোসেন,১২ নং ওয়ার্ড যুবদল সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রনেতা শাহাদাত হোসেন, ফাহিম, মেহেরাব, হৃদয়, রাজন, হাবিব প্রমুখসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীবৃন্দ।
উল্লেখ, ওই মেডিকেল ক্যাম্পে পৌরসভার ১২টি ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে ‘প্রায় তিন শতাধিক বিভিন্ন বয়সী  রোগী এ সেবা গ্রহণ করেছেন।
এ সেবা কার্যক্রমে ০৫ জন বিশেষজ্ঞ ডাঃ এ সেবা প্রদান করেন।
এ ছাড়া  মেডিকেল ক্যাম্পিংয়ে ফ্রী চিকিৎসা, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি চক্ষু সেবা এবং ফ্রি ঔষধ বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital