বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বাজারদর স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১০:০৯ পিএম
শাহরাস্তিতে বাজারদর স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা
নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যবসায়ীগণের সাথে শাহরাস্তি উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসা ধর্মমতে একটি হালাল রিজিক ব্যবস্থাপনা, যদি এতে সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতা বিদ্যমান থাকে।  আপনারা পণ্যের ক্রয়কৃত মূল্যের রসিদ সংরক্ষণ করবেন। ক্রয়ের বিপরীতে অধিক মুনাফা না করে যৌক্তিক পর্যায়ে ব্যবসা করার মানসিকতা তৈরি করুন।
পণ্যের অতিরিক্ত দাম রাখার দায়ে অভিযুক্ত দোকানীদের বিচারের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় আইন প্রয়োগকারী সংস্থা অভিযুক্ত দোকানীদেরকে প্রচলিত আইনের বিভিন্ন দন্ডের আওতায় নিয়েছে। আপনারা এ বিষয়ে এখনই সতর্ক হোন। পরিশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এছাড়া ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের বক্তব্য শ্রবণ করেন। একই সঙ্গে ওইসব বিষয়াদি সমাধানকল্পে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাকসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সমাজসেবা অফিসার আবু ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন, সমবায় অফিসার মোঃ মোতালেব খান, মৎস্য অফিসার মো: তৌসিব  উদ্দিন, আইসিটি অফিসার মো: শাহজাহান, বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী বৃন্দ, গণমাধ্যম কর্মী, এলাকার বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাজার নিয়ন্ত্রণে ও যৌক্তিক দাম রাখতে শাহরাস্তি উপজেলা প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত দোকানিদের অর্থদণ্ড দিয়ে সতর্ক করে যাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital