সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে ঢেউটিন, শিশুখাদ্য, গোখাদ্য, বাইসাইকেল, সার বীজ নগদ অর্থের সহায়তার চেক বিতরণ

এ প্রণোদনা জীবন জীবিকায় কষ্ট লাঘবে সহায়ক হবে : ডিসি মোহসীন উদ্দিন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৯:৩৭ পিএম
এ প্রণোদনা জীবন জীবিকায় কষ্ট লাঘবে সহায়ক হবে : ডিসি মোহসীন উদ্দিন
শাহরাস্তি উপজেলার বন্যাদুর্গতদের পূর্নবাসনকল্পে বন্যার্তদের মাঝে ঢেউটিন, শিশুখাদ্য, গো- খাদ্য,দুজন শিক্ষার্থীকে বাইসাইকেল, সার- বীজ, নগদ অর্থের সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করে চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বক্তব্য রেখে এ প্রণোদনা সামগ্রী বিতরণ করেন।
তিনি আগন্তক সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকারি এ প্রণোদোনার সঠিক ব্যবহার করবেন।
এবার দীর্ঘমেয়াদি বন্যায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওই দুঃখ কষ্ট অভাব মোছনে এ প্রণোদনা জীবন জীবিকায় সহায়ক হবে বলে তিনি জানান। ওই সময় তিনি সুবিধাভোগী মানুষের দুঃখ কষ্টের খোঁজখবর নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে আরো সহায়তা করার জন্য পরামর্শ দেন।
এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, কৃষি অফিসার ও কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাকসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, সমাজসেবা অফিসার আবু ইসহাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন, সমবায় অফিসার মোঃ মোতালেব খান, মৎস্য অফিসার মো: তৌসিব  উদ্দিন, আইসিটি অফিসার মো: শাহজাহান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস, সুবিধাভোগী, গণমাধ্যম কর্মী, এলাকার বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওই সময় বন্যাদুর্গতদের পূর্নবাসনকল্পে বন্যার্তদের মাঝে ঢেউটিন, শিশুখাদ্য, গোখাদ্য, বাইসাইকেল নগদ অর্থ ও অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়।
যার মধ্যে ২০জন উপকারভোগীকে নগদ টাকা ঢেউটিন, ২ জনকে গো-খাদ্য, ২ জনকে শিশু খাদ্য, ২ জন শিক্ষার্থীকে দুটি বাইসাইকেল, সমাজসেবা বিভাগের দুটি চেক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের দুটি চেক ২৫ এবং ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
একই সঙ্গে উপজেলা কৃষি অফিসের আওতায় উপজেলার বন্যাদুর্গতদের পূর্নবাসনকল্পে বন্যার্তদের মধ্যে রবি মৌসুমের প্রণোদনার ৬শ’ ৬০ কৃষকের মাঝে বীজ সার।
সবজি উফসিবীজ ৬ শ’ ৫০ জন এবং সবজি হাইব্রিড বীজ ৮ শ’ জন কৃষককে দেওয়া কার্যক্রমের উদ্বোধন করা হয়।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’