বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইকরাম চৌধুরী’র ৩য় মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৮:৩০ পিএম
ফরিদগঞ্জে ইকরাম চৌধুরী’র ৩য় মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

দৈনিক যুগান্তরের সাবেক জেলা প্রতিনিধি, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার, চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদগঞ্জের কৃতি সন্তান ইকরাম চৌধুরী’র ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব’র সভাপতি মামুনুর রশীদ পাঠান’র সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান, প্রেসক্লাব’র সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সহ-সভাপতি মো.মহিউদ্দিন, আমান উল্যা আমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আব্দুস ছোবহান লিটন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গল্লাক ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরি পদ দাস, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সহ-সভাপতি মশিউর রহমান, সহ সাধারণ সম্পাদক নারায়ণ রবি দাস, এস. এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, অর্থ সম্পাদক আক্তার হোসাইন, কার্য-নির্বাহী সদস্য শিমুল হাছান ও প্রেসক্লাব’র সদস্য মেহেদী হাসান, আব্দুল কাদের, মামুন হোসাইন, ফাহাদ হোসেনসহ অন্যান্যরা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর দর্পন’র ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি গাজী মমিন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।

বক্তারা বলেন, সাংবাদিকতার মতো একটি মহান পেশার জায়গায় থেকে মানুষের উপকারে নিজেকে আত্মনিয়োগ করা যায়, প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরী’র আদর্শিক দিক গুলো অনুসরণ করে সামনের পথ চলতে পারলেই একজন সফল সংবাদকর্মী হওয়া সম্ভব হবে। ইকরাম চৌধুরীর ভালো গুণগুলোর জন্য ওনাকে যে আজ স্মরণ করা হচ্ছে তার জন্য দোয়ার আয়োজন করা হচ্ছে এটি একজন মানুষের জীবনে অনেক বড় পাওয়া।

Model Hospital

সরকারি চাকরি ছেড়ে দিয়ে সাংবাদিকতার মতো মহান পেশাকে বেছে নিয়ে নিজেকে সমাজের কল্যাণে আত্মনিয়োগ করেছেন, এটি অত্যন্ত সাহসী পদক্ষেপ, যা সবার পক্ষে সম্ভব নয়। ওনার কর্মের মাধ্যমে উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।