বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদারের সর্বদলীয় নাগরিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ২:৩৭ পিএম
কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদারের সর্বদলীয় নাগরিক সভা

কচুয়ার বিতারা ইউনিয়নে সর্বদলীয় নাগরিক সভায় বক্তব্য রাখছেন চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদার।

কচুয়া প্রতিনিধি : আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে কচুয়ায় সর্বদলীয় নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা এম.এম. উচ্চ বিদ্যালয় মাঠে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদারের সমর্থনে প্রায় দুই সহস্রাধিক মানুষের উপস্থিতিতে এ সর্বদলীয় নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় আওয়ামীলীগ নেতা মো. মফিজুর রহমান প্রধানের সভাপতিত্বে সর্বদলীয় নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও বর্তমান ইউপি চেয়ারম্যান মো. ইসহাক সিকদার। এসময় তিনি বলেন, আমি দুবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকাবাসীর সুখে দুঃখে পাশে ছিলাম। গত দশ বছর এই ইউনিয়নের ট্যাক্স (কর) সম্পূর্ন মওকুফ করেছি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সহযোগীতায় এই ইউনিয়নের রাস্তা ঘাট, ব্রীজ, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ এলাকার ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। দল মত নির্বিশেষে আপনারা আমাকে পুনরায় বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করলে এউন্নয়নের ধারা দ্বিগুন করে দিব।

সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো. মহসীন পাটওয়ারী, মোস্তফা কামাল, বোরহান উদ্দিন মাষ্টার, কামাল হোসেন ও মাওলানা আব্দুল কুদ্দুছসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Model Hospital

প্রসঙ্গত: বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পান উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু। তিনি তা প্রত্যাহার করায় চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন উপজেলা যুব লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল মামুন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital