বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ১১:২৪ এম
আজ ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন

আজ ১২ আগস্ট শনিবার আনুষ্ঠানিকভাবে ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহন করছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১০ আগস্ট শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকারের শপথ পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।

কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।

শনিবার সকাল ১০টায় পৌর মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করবেন পৌর প্রশাসক মো. আল-এমরান খান।

Model Hospital

এ নিয়ে উৎসবে আমেজ বিরাজ করছে তাদের কর্মী-সমর্থকদের মাঝে। এর আগে গত ২৬ জুলাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। গেজেট প্রকাশের মধ্য দিয়ে ১৭ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ছেংগারচর পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের সরকারিভাবে বিজয় ঘোষণা করা হয়।

শপথ গ্রহণের তারিখের পূর্বে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ২৮(১) ও ২৮(২)র ধারা অনুসরণে যাবতীয় কার্যাদি সম্পন্ন করে নির্ধারিত তারিখ, সময় ও স্থানে নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলরগণের উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এর উপ-পরিচালক শাহিনা সুলতানা।

ছেংগারচর পৌরসভার নবনির্বাচিতরা হলেন, মেয়র আরিফ উল্যাহ সরকার (বাংলাদেশ আওয়ামীলীগ), সংরক্ষিত ১নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর সালমা পাটোয়ারী, ২ নম্বর ওয়ার্ডের আকলিমা বেগম এবং ৩ নম্বর ওয়ার্ডের নুরুন নাহার, সাধারণ কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ডের সবুজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডের মো. হারিছ খান, ৩ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলম , ৪ নম্বর ওয়ার্ডের মোঃ শাহজালাল মুফতী , ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান বেপারী, ৬ নম্বর ওয়ার্ডের আমান উল্লাহ সরকার , ৭ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন , ৮ নম্বর ওয়ার্ডের শাহজাহান মোল্লা ও ৯ নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।