বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি চিতোষী পশ্চিমে স্বতন্ত্র প্রার্থী যোবায়েদ কবিরের দিনব্যাপী গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ৪:২১ পিএম
শাহরাস্তি চিতোষী পশ্চিমে স্বতন্ত্র প্রার্থী যোবায়েদ কবিরের দিনব্যাপী গণসংযোগ
স্বপন কর্মকার মিঠুন : শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের দুই দুইবারের নির্বাচিত সফল চেয়ারম্যান আনারস প্রতীক (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মোঃ যোবয়েদ কবির বাহাদুর সোমবার ১৩ ডিসেম্বর দিনব্যাপী ইউনিয়নের উঘারিয়া ও কোয়ার গ্রামে গণসংযোগ করেন।
এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, সমর্থক, ভোটার তার সঙ্গে ছিলেন। তার সমর্থকরা জানান, কোন প্রকার ভোট কারচুপি না হলে এবং নিরাপত্তা বিঘ্নত  না ঘটলে তৃতীয় বারের মতো যোবায়েদ কবির বাহাদুর চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে তারা মনে করেন।
প্রার্থী যোবায়েদ কবির জনগণ ও ভোটারদের আস্বস্ত করে বলেন, ভোট আপনাদের আমানত। আপনাদের এই আমানত পেশিশক্তি আর রক্তচক্ষুর ভয় দেখিয়ে কেউ ছিনিয়ে নিয়ে নিতে  পারবে না। সকল ভয় উপেক্ষা করে ২৬ ডিসেম্বর ভোট কেন্দ্রে গিয়ে আপনার আমানত যে রক্ষা করতে পারবে তাকে বেচে নিয়ে ভোট দিবেন। আমি দুই দুইবার আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আবারও অতিতের ন্যায় আপনাদের পাশে থেকে ইউনিয়ন বাসীর ভাগ্যে উন্নয়নে কাজ করবো।
আপনারা আমার আনারস প্রতীকে ভোট দিয়ে আগামী ২৬ ডিসেম্বর প্রমাণ করবেন আপনাদের সন্তান সৎ, নিষ্ঠাবান, ন্যায্য বিচারক ও পরিশ্রমী সন্তান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।