বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে একাধিক চুরি

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১১:৪৬ এম
ফরিদগঞ্জে একাধিক চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারের দীপু জুয়েলার্সের টিনের চাল কেটে ১৮ ভরি স্বর্ণ ও ৪৫০ ভরি রুপা চুরি করা হয়। ভুক্তভোগী জানায়, চুরি হওয়া স্বর্ণ ও রুপার দাম প্রায় ২০ লাখ টাকা।

১৮ আগষ্ট শুক্রবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

জানা যায়, দীপু জুয়েলার্সের মালিক নয়ন চন্দ্র কুরী শুক্রবার দুপুর ২ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। শনিবার সকাল ৯ টার সময় এসে দেখেন তার দোকানে চুরির ঘটনা ঘটেছে। আধাপাকা টিনসেড দোকানটির পিছনের অংশের টিনের চাল কেটে চুরির ঘটনা সংগঠিত হয়। এ সময় স্বর্ণ-রুপা দোকানে থাকা সিসিটিভি ক্যামেরা বিনষ্ট করে রেকর্ডকৃত ডকুমেন্ট কন্ট্রোলারসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায় চোর চক্র।
দোকান মালিক নয়ন চন্দ্র কুরী জানান, দোকানের সিন্দুকের তালা ভেঙে ১৮ ভরি স্বর্ণ ও ৪৫০ ভরি রুপা নিয়ে গেছে চোরেরা। এসময় সিসিটিভি ক্যামেরা নষ্ট করে রেকর্ডকৃত ডকুমেন্ট কন্ট্রোলারসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায় চোরেরা। সবমিলিয়ে ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে তার।

এদিকে ওই বাজারে ৭জন নৈশ্য প্রহরী থাকাবস্থায় এমন চুরির ঘটনা সংগঠিত হওয়াতে বাজার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি উপজেলার সর্বত্র ছিঁছকে চুরির ঘটনা বেড়েই চলতে। গত এক সপ্তাহে কমপক্ষে ৭টি চুরির ঘটনা ঘটেছে। ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ, ফরিদগঞ্জ পাইলট বালিকাউচ্চ বিদ্যালয়, শাহাপুর বসত ঘরে ,লতিফগঞ্জ মাদ্রাসায়, পাইকপাড়ায় খান বাড়িতে চুরির ঘটনা ঘটে। সম্প্রতি আইন শৃংখলার ব্যাপক অবনতি হতে শুরু করেছে।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবসায়ীকে বলেছি অভিযোগ দায়ের করতে। তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

অফিসার ইনচার্জ মো.আবদুল মান্নান জানান, চুরির ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তাছাড়া তিনি আরোও জানান, তদন্তের সার্থে অনেক কিছু প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আইন শৃংখলার উন্নয়ে পুলিশ নিরলস কাছ করে চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।