শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্বচ্ছতার মাধ্যমে সমাজ বিনির্মানে ভূমিকা রাখতে চান মেম্বার প্রার্থী মিজানুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৩:৫৩ পিএম
স্বচ্ছতার মাধ্যমে সমাজ বিনির্মানে ভূমিকা রাখতে চান মেম্বার প্রার্থী মিজানুর রহমান
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার হিসাবে ন্যায় নিষ্ঠা ও সাহসীকতার সাথে সমাজের অসংগতি দূর করণে সততার সাথে কাজ করতে চান মিজানুর রহমান। জানা যায়, ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভড়ুয়া গ্রামের পাটোয়ারী বাড়ির আলী মোহাম্মদ পাটোয়ারীর ছেলে মিজানুর রহমান মেম্বার পদপ্রার্থী হিসেবে রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে।
তিনি সব সময় সাধারণ মানুষের কথা ভাবেন এবং দীর্ঘদিন ধরে ৫ নং ওয়ার্ডের জনগণের সেবা করে আসছেন। তিনি মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ সহ এলাকার সকল অপরাধমূলক কাজকে নির্মূলের প্রচেষ্টায় বহুমুখী সামাজিক ভালো কাজ করেছেন।
ওয়ার্ডের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, বাল্য বিয়ে প্রতিরোধ, সকল স্তরে শিক্ষার মানবৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার ইত্যাদি নীতি গ্রহণ করেছে। তিনি দিন রাত অসহায় মানুষের কষ্টের কথা শুনে তা সমাধান করেন এবং ছুটে যান অসহায় মানুষের পাশে।
সরজমিনে নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, মিজানুর রহমান খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গরীব ও অসহায় শিক্ষার্থীদের বিনামূল্যে প্রাইভেট পড়িয়ে ইতিমধ্যে এলাকাবাসীর প্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছেন তিনি। শিক্ষিত, জনদরদী ও সফল মানুষটিকে মেম্বার হিসাবে দেখতে চান এলাকাবাসী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital