শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে জোরপূর্বক জায়গা দখল চেষ্টার অভিযোগ

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৪:১৭ পিএম
মতলব দক্ষিণে জোরপূর্বক জায়গা দখল চেষ্টার অভিযোগ

মতলব দক্ষিণে জোরপূর্বক জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে গত ২৮ আগস্ট সকালে জায়গা দখল করতে গিয়ে কিছু ফলজ গাছ কেটে নেয়ার অভিযোগও উঠে ওই প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার আশি^নপুর গ্রামের লস্কর বাড়িতে।

জানা যায়, উপজেলার আশি^নপুর গ্রামের আবিদ আলী লস্কর মৃত্যুর পর তার মেয়ে মনোয়ারা বেগম বিএস ৪৮৮ খতিয়ানে ১ একর ১০ শতাংশ ভূমির মধ্যে ১৫৭ হিস্যায় ১৭.২৭ শতাংশ সম্পত্তির পৈত্রিক সূত্রে মালিক হয়। পাশাপাশি একই দাগে তার সহোদর আব্দুল হান্নানের কাছ থেকে ২৭ জুলাই ২০০৩ সালে ৪১৮২ নং দলিলমূলে আরও ৯.৫০ শতাংশ সম্পত্তি ক্রয় করে মালিক হন মনোয়ারা বেগম। পরে ওই সম্পত্তি থেকে মনোয়ারা বেগম মিনারা বেগম নামে এক ব্যক্তির কাছে ৫ শতাংশ জায়গা বিক্রি করে দেন। এরপর মনোয়ারা বেগম তার মেয়ের জামাই মুকবুল হোসেনের কাছে বিক্রি করেন আরো ১১ শতাংশ জায়গা।

সর্বশেষ গেল বছরের ২৩ ডিসেম্বর আশি^নপুর লস্কর বাড়ির মৃত আব্দুল লতিফ লস্করের ছেলে জাহিদ লস্করের কাছে বিক্রি করেন ৫ শতাংশ জায়গা। এর পর থেকেই জাহিদ লস্কর তার ক্রয়কৃত জায়গা দখলে নেওয়ার পরও অতিরিক্ত জায়গা ভোগদখল করার চেষ্টা করে আসছেন বলে অভিযোগ করেন মুকবুল হোসেনের ছেলে নাজমুল হোসেন। তারই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট সকালে মুকবুল হোসেনের দখলে থাকা ক্রয়কৃত জায়গা জোরপূর্বক জাহিদ লস্কর গংরা দলবল নিয়ে দখলে নেওয়ার চেষ্টা করেন এবং ওই জায়গায় থাকা বিভিন্ন ফলজ গাছ কেটে নেয়ার অভিযোগও করেন মুকবুল হোসেনের ছেলে।

মুকবুল হোসেনের ছেলে নাজমুল হোসেন বলেন, জাহিদ লস্কর ও তার ভাই আবুল বাসার লস্কর, ইউসুফ লস্কর, ইউনুস লস্কর সহ দলবল নিয়ে আমাদের ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখল করার চেষ্টা করেন। এসময় আমাদের কিছু ফলজ গাছও কেটে পেলেন তারা। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Model Hospital

অভিযুক্ত জাহিদ লস্কর বলেন, আমরা আমাদের জায়গায় কাজ করতে গেলে তারা আমাদের বাধা দেয়। আমরা তাদের জায়গা দখল করতে যাইনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital