শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ গড়তে চান মেম্বার প্রার্থী ছালে আহমেদ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৪:৪৭ পিএম
মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ গড়তে চান মেম্বার প্রার্থী ছালে আহমেদ
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী(তালা প্রতীক) তরুণ সমাজ সেবক ছালে আহমেদ এলাকার উন্নয়ন ও জনগণকে সেবার দ্বারা ওয়ার্ডকে এগিয়ে নিতে চান।
ইউনিয়নের ৬নং ওয়ার্ডটি সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ হওয়ায় এই এলাকার জনগণের চাহিদাও অনেক। কিন্তু জনগণ তেমন কোন উন্নয়নের মুখ দেখেনি বলে অভিযোগ অনেকের।
জনদরদী এই মেম্বার প্রার্থী বলেন, আগামী দিন গুলোতে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। খেলাধুলার সুযোগ সুবিধা বৃদ্ধি করে যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে চাই।
ওয়ার্ডবাসী অনেকে বলেন, একজন আদর্শ প্রার্থীর যেসব গুণাবলী, আচার-আচরণ, মানুষের প্রতি কতটুকু আন্তরিক, মানবতা, যোগ্যতা এবং গুণাবলী প্রয়োজন,তা সব গুলো বিদ্যমান আছে ছালে আহমেদের কাছে। তাই, তাকে সামনের নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবে সাধারণ মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital