বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে বানোয়াট সংবাদের প্রতিবাদে

নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গভর্ণিং বডির প্রতিবাদ সভা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩৬ পিএম
নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গভর্ণিং বডির প্রতিবাদ সভা

মতলব দক্ষিণে নারায়ণপুর ডিগ্রি কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন ও অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গভর্ণিং বডির সদস্যরা প্রতিবাদ সভা করেছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

কলেজ গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মজুমদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সদস্য কামরুজ্জামান মুন্সি, আব্দুল লতিফ প্রধান, মো. হারুন প্রধান, কলেজের উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নাছরিন জাহান, মো. আলী আজগর, মো. ওয়াহিদুজ্জামান ভূঁইয়া, মোক্তার আহম্মেদ, একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. হযরত আলী, সাগরিকা মল্লিক প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিগ্রি কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করা ও অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে চাঁদপুরের স্থানীয় একটি পত্রিকায় গত ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধারাবাহিক ভাবে ৪টি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা হয়েছে। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসময় বক্তারা অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অসত্য প্রতিবেদন প্রকাশে প্রতিবাদ সভায় শিক্ষক-কর্মকর্তাবৃন্দ মর্মাহত হয়ে এ ধরনের সংবাদ থেকে বিরত থাকতে এবং প্রতিবেদনটি প্রত্যাহারের জোর দাবী জানান। বক্তারা আরও বলেন, কেউ কেউ অনৈতিক সুবিধা না পাওয়ায় মিথ্যা তথ্য এই প্রতিবেদন প্রকাশ করেছে।

Model Hospital
মতলব দক্ষিণে নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন কলেজ গভনিং বডির সদস্য কামরুজ্জামান মুন্সি।

বক্তারা যৌথ ভাবে আরও বলেন, বিগত ২৩ জুলাই ২০২২ ইং তারিখে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক হিসাব ও নিরীক্ষা বিষয়ে সরেজমিনে তদন্ত প্রতিবেদন সম্পন্ন করেছে এবং তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করেছে। তদন্ত প্রতিবেদনটি নিয়ে কলেজ গভর্নিং বডি গত ৬ জুলাই ২০২৩ ইং তারিখের ৯২ তম সভায় এর বিষয়াবলী এবং সুপারিশমালা নিয়ে আলোচনা করা হয়। এসময় প্রতিবেদনের কপি উপস্থিত গভর্ণিং বডির সকল সদস্যকে সরবরাহ করা হয়। সভায় প্রতিবেদনের আলোকে কলেজের কার্যাবলী বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতিবাদ সভায় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম, ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মইনুদ্দিন হামিদী, মো. আব্দুল হক, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার সরকার, সমাজকর্ম বিভাগের প্রভাষক শাহিনুর আক্তার, প্রদর্শক হরিপদ রায় সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital