শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশিত হলো গবেষণাগ্রন্থ দেড়শ বছরের সাংবাদিকতা ও চাঁদপুর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩৮ পিএম
প্রকাশিত হলো গবেষণাগ্রন্থ দেড়শ বছরের সাংবাদিকতা ও চাঁদপুর

চাঁদপুরে সংবাদপত্র বা সাংবাদিকতার ইতিহাস সমৃদ্ধ। এ অঞ্চলের সংবাদপত্র বা সাংবাদিকতার বয়স প্রায় দেড়শ বছর। এখানকার মানুষেরা দেশ ছাড়িয়ে এ উপমহাদেশেও নিজেদের সুনাম ছড়িয়েছেন। এমন সমৃদ্ধ ইতিহাস নিয়েই প্রকাশিত হলো গবেষণাগ্রন্থ ‘দেড়শ বছরের সাংবাদিকতা ও চাঁদপুর’ বইটি। বইটির লেখক গল্পকার ও কবি কাদের পলাশ। এটি কাদের পলাশ-এর সপ্তম বই।

বইটিতে উঠে এসেছে চাঁদপুরের সাংবাদিকতার ইতিহাস ও দেশের সাংবাদিকতায় অবদান রাখা ব্যক্তিদের কর্মকাণ্ড। চাঁদপুর জেলার সংবাদিক সংগঠনগুলোরও তথ্য উপস্থাপন করা হয়েছে বইটিতে।

বইটি প্রসঙ্গে লেখক কাদের পলাশ বলেন, দেশের সাংবাদিকতায় চাঁদপুরের মানুষ ‘ভারত হিতৈষিণী’ ও ‘ঢাকা প্রকাশ’ পত্রিকার সম্পাদক হরদয়াল নাগ, ‘সওগাত’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন, নারী সাংবাদিকতার পথিকৃৎ ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম ‘দেশ’ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ, আপাদমস্তক সাংবাদিক যাযাবর, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, সাইফুল আলমসহ অনেক প্রভাবশালী সাংবাদিকের জন্ম এই চাঁদপুরে। কেবল চাঁদপুরের সাংবাদিকতার ইতিহাস নয় বাংলাদেশের সাংবাদিকতায় তাঁদের অবদান নির্দ্বিধায় কুর্নিশ করার মতো। এ চিন্তা থেকেই ২০১৯ সাল থেকে বইটির কাজ শুরু করি। চলতি মাসে বইটি প্রকাশ হলেও দ্বিতীয় সংস্করণের কাজও চলমান রয়েছে।

এ প্রজন্মের সাংবাদিক হিসেবে এমন তথ্য উপস্থাপন করতে পারা সত্যিই আনন্দের।

Model Hospital

প্রসঙ্গত, প্রকাশক সেন্টার ফর হিস্ট্রি এন্ড কালচারাল রিসার্চ এর পক্ষে বইটির প্রকাশ করেছে পরিবার পাবলিকেসন্স। ১৭৬ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৪০০ টাকা। বইটি রকমারি ডটকম এ পাওয়া যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital