বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে গোপাল জিউর আখড়া হতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯:০৯ পিএম
চাঁদপুরে গোপাল জিউর আখড়া হতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
সৃষ্টের পালন দুষ্টের দমন ভগবান শ্রী কৃষ্ণের কাছে প্রার্থণায় জন্মাষ্টমীকে ঘিরে চাঁদপুর শহরের গোপাল জিউর আখড়া হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
৬ সেপ্টেম্বর বুধবার বিকালে সকল পর্যায়ের সনাতনীদের নিয়ে এই শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে ওখানেই শেষ হয়। এরপর জন্মাষ্টমীকে ঘিরে সন্ধ্যায় গোপাল জিউর আখড়ায় ঢাকা থেকে আগত বাউল শিল্পীদের নিয়ে ধর্মীয় সঙ্গিত ও সবশেষে প্রসাদ বিতরণ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অজয় কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক মধুসুদন পোদ্দার সাংবাদিকদের বলেন, অন্য ধর্মালম্বীদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে নিজের ধর্ম পালনে আমরা অঙ্গিকারবদ্ধ। আমাদের সনাতনীদের কাছে জন্মাষ্টমী হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাই সকল সনাতন ধর্মালম্বীকে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রাসহ সকল অনুষ্ঠান আজ শান্তিপূর্ণভাবে করতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এসময় চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সন্তোষ দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ,জেলা মুক্তিযোদ্ধা কামান্ডের ডেপুটি কমান্ডার মৃনাল কান্তি সাহা, চাঁদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রনজিত বনিক, পৌরসভার সাবেক কাউন্সিলর সমীরণ ভঞ্জ,জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অজিত সাহা, জেলা বিবেকানন্দ সংঘের সভাপতি জয়রাম রায়, পৌর মহিলা আওয়ামীলীগ সভাপতি শিপ্রা দাসসহ কয়েক’শ সনাতনী ভক্তবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সনাতনীদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএস এম মোসা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।