শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে পল্লী সঞ্চয় ব্যাংকের উপকারভোগীদের সাথে মতবিনিময়

দরিদ্র জনগোষ্ঠির দারিদ্র্য বিমোচনে পল্লী সঞ্চয় ব্যাংক ভূমিকা রাখছে : রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১:০৭ এম
দরিদ্র জনগোষ্ঠির দারিদ্র্য বিমোচনে পল্লী সঞ্চয় ব্যাংক ভূমিকা রাখছে : রুহুল এমপি

পল্লী সঞ্চয় ব্যাংক মতলব উত্তর উপজেলা শাখার কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগষ্ট রবিবার সকালে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়াম পল্লী সঞ্চয় ব্যাংক মতলব উত্তর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নূরুল আমিন রুহুল।

বিশেষ অতিথির বক্তব্য দেন- ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার ও পল্লী সঞ্চয় ব্যাংক চাঁদপুর জেলা (আঞ্চলিক) দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিয়ত উল্লাহ সায়েম।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয় ব্যাংকের মতলব উত্তর উপজেলা শাখা ব্যবস্থাপক আতাউর রহমানের পরিচালনায় আরো বক্তব্য দেন- জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নূর নবী খান, সাংবাদিক আরাফাত আল-আমীন, সুবিধাভোগী নজরুল ইসলাম নজির, কানন রানী শীল প্রমুখ।

এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প দারিদ্র্য বিমোচনে সরকারি পর্যায়ে বাংলাদেশের একক সর্ববৃহৎ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে দেশের মোট দরিদ্র জনগোষ্ঠির ১০ শতাংশেরও অধিক পরিবারের দারিদ্র্য বিমোচনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দেশের সকল দরিদ্র জনগোষ্ঠির দারিদ্র্য বিমোচন কার্যক্রম গ্রহণের পরিকল্পপনা রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে প্রকৃতি ও ইকোসিস্টেমকে ব্যবহার করে স্থানীয় সম্পদ, সময় ও মানব শক্তির সর্বোত্তম ব্যবহার তথা জীবিকায়নের মাধ্যমে প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Model Hospital

তিনি আরো বলেন, এ প্রকল্প দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করেছে। সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে একজন ব্যক্তি এ প্রকল্পের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে পারবেন। দেশের সার্বিক আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত করতে একটি বাড়ি একটি খামার প্রকল্প বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে, রাখবে।

গ্রামীণ এলাকার মানুষকে আর্থসামাজিক কার্যক্রম চালাতে সক্ষম করার জন্য কৃষকসহ গ্রামীণ জনগণকে অর্থ সরবরাহ ও জমা করা এবং তাদের ঋণ দেয়াকে বোঝায়। গ্রামীণ অর্থের উৎসের মধ্যে রয়েছে ছোট এবং বড় আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠান যেগুলো গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে ছোট আকারের আর্থিক পরিষেবা প্রদান করে। সে সঙ্গে কৃষি প্রক্রিয়াকরণ এবং অন্যান্য ছোট ও মাঝারি গ্রামীণ উদ্যোগকে বড় আকারের আর্থিক পরিষেবা প্রদান করে পল্লী সঞ্চয় ব্যাংক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital