বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর থানার মাসিক সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৫২ পিএম
মতলব উত্তর থানার মাসিক সভা অনুষ্ঠিত

মতলব উত্তর থানা পুলিশের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বুধবার রাতে মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন।

সভার শুরুতে অফিসার ইনচাজ সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও থানা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।

গত আগস্ট/২০২৩ খ্রিঃ মাসের মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলের আলোকে অফিসার ইনচার্জ সর্বোচ্চ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে এসআই (নিঃ) মো. রমিজ উদ্দিন এবং সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে এএসআই (নিঃ) ইব্রাহিম খলিলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অফিসার ইনচার্জ অফিসার ও ফোর্সের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় মতলব উত্তর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন’সহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital