বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সিআইপি জালাল আহমেদের পক্ষে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩১ পিএম
ফরিদগঞ্জে সিআইপি জালাল আহমেদের পক্ষে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা
এস. এম ইকবাল, ফরিদগঞ্জ
ফরিদগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য প্রার্থী সিআইপি জালাল আহমেদের পক্ষে নেতৃবৃন্দ।
১৪ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, পৌর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সাধারন সম্পাদক শাহাবুদ্দিন সাবু, উপজেলা যুবলীগের সদস্য ও তরুন সমাজ সেবক পাবেল পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, যুবলীগ নেতা মো. মহন, রুবেল মিয়াজি, ইসমাইল হোসেন পাটওয়ারী, ছাত্রলীগ নেতা সাহাদাত হোসেন প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital