বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতীর বিজয় দিবসের শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৪:২৮ পিএম
চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতীর বিজয় দিবসের শুভেচ্ছা
সজীব খান : মহান বিজয় দিবস উপলক্ষে সদর উপজেলার সকল মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জানসাধারণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন  চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ২ বারের নির্বাচিত কমান্ডার আলহাজ্ব আবুল কালাম চিশতী।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ১৬ ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। অনেক ত্যাগ আর সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে আসে আমাদের কাঙ্ক্ষিত বিজয়।
মহান বিজয়ের ৫০তম বছরে জেলার সকল মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষকে জানাই মহান বিজয়ের শুভেচ্ছা। যাদের শ্রম,ঘাম, জীবন দিয়ে লাল সবুজের সোনার বাংলাদেশ পেয়েছি, আজকের এই দিনে চাঁদপুরের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সকল শহীদ, বীরঙ্গনা লাখো শহীদের আত্মত্যাগকে সম্মান জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital