শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নারায়ণপুর বাজারের ব্যবসায়ী সেলিম পাটোয়ারী নিহত

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৯:২৭ পিএম
সড়ক দুর্ঘটনায় নারায়ণপুর বাজারের ব্যবসায়ী সেলিম পাটোয়ারী নিহত

চাঁদপুরের মতলব দক্ষিণে সড়ক দুর্ঘটনায় সেলিম পাটোয়ারী (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি নারায়ণপুর পাটোয়ারী বাড়ির মৃত শহিদুল্লাহ পাটোয়ারীর ছেলে।

বৃহস্পতিবার সকাল আটটার দিকে বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়কের কালি ভাংতি (রালদিয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয় তার ছেলে ইব্রাহিম পাটোয়ারী। সে বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেলিম পাটোয়ারী উপজেলার নারায়ণপুর বাজারে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন। আজ সকালে ইলিশ মাছ কেনার জন্য তার বড় ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে চাঁদপুরে যান তিনি। ইলিশ মাছ কিনে চাঁদপুর থেকে বাড়ি ফেরার পথে বাবুরহাট-গৌরিপুর পেন্নাই সড়কের কালিভাংতি (রালদিয়া) এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি ওভারটেক করতে গেলে মতলব থেকে চাঁদপুরের উদ্দেশ্য যাওয়া সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে সিএনজি অটোরিকশার নিচে পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সেলিম পাটোয়ারী। গুরুতর আহত হয় ছেলে ইব্রাহিম পাটোয়ারী। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সেলিম পাটোয়ারী ও তার ছেলে ইব্রাহিম পাটোয়ারীকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ওই সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সেলিম পাটোয়ারীকে মৃত ঘোষণা করেন।

Model Hospital

মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সালেহ আহম্মেদ মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অনুরোধে নিহত সেলিম পাটোয়ারীর লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital