শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:১৩ পিএম
ফরিদগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্থতা কামনায়” বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ এর নির্দেশে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া মধ্য বাজারে উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মোঃ জাকির হোসেন বাবলু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদ আলম, উপজেলা ছাত্রদল নেতা ইয়াছিন আখন সুজন, আবদুল গাফ্ফার, মোঃ হোসেন পাটওয়ারী, মোঃ ওয়াসিম, মোঃ সোহেল রানা, মোঃ রাছেল মিজি, আব্দুল কাদির পাটওয়ারী, মোঃ হারুন খান, মোঃ কামাল বেপারী, তাহসান আলম খুশনুর, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা পিয়াল, হাসান, রিয়াদ, রাকিব, ইউনিয়ন ছাত্রদল নেতা ফজলে রাব্বি, অভি জুয়েল, হাবিব, তারেক, মোঃ রাসেল হোসেন, আরমান হোসেম, ফজলে রাব্বি ইসলাম, রুবেল হোসেন, জামাল হোসেন, শাখাওয়াত হোসেন, মোঃ নোমান, মোঃ সজিব, ওমর সানি, মোঃ নাছির হোসেন, রায়হান, মোঃ সেলিম, গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা মোঃ শেখ ফরিদ, সাব্বির রহমান, জাহিদ হোসেন, ছাত্রদল নেতা প্রিন্স মুন্না, জামাল হোসেন, রাসেল গাজি, মোঃ সবুজ, সৈকত, মোঃ আব্দুল্লাহ, মোঃ হাসান, মোঃ ফয়সাল, আব্দুল কাদের, মোঃ মুন্না, মোঃ সিহাব, মোঃ রাজু, ফয়সাল হাছান, মোঃ মাইনুদ্দি, ফজলে রাব্বি, মোঃ জাবেদ হোসেন, আব্দুল জাব্বার, মোঃ শাকিল পেদা, মোঃ আনিছ, মোঃহাছান পেদা, মোঃ কাবি, মোঃ মোবারক হোসেন, মোঃ হুমায়ন সহ দুই শতাধিক ছাত্রনেতা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital