বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পৌরসভার নাগরিক সেবার মান অনেক উন্নতি হয়েছে : জেলা প্রশাসক কামরুল হাসান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪৮ পিএম
পৌরসভার নাগরিক সেবার মান অনেক উন্নতি হয়েছে : জেলা প্রশাসক কামরুল হাসান

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি পৌর ভবনে পৌঁছলে পৌরসভার মেয়র লায়ন আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় পৌরসভার নাগরিক সেবার মান অনেক উন্নতি হয়েছে জানিয়ে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ খুব ভাল সেবা পাচ্ছে। তবে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ডিজিটাইজেশনের মাধ্যমে সব ধরনের সেবার মান আরো বেগবান করার উপর গুরুত্বারোপ করেন জেলা ম্যাজিস্ট্রেট। পাশাপাশি নগর ভবণে আগমনের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান মেয়র আরিফ উল্যাহ সরকার।

পরে জেলা প্রশাসক পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলরদের সাথে পরিচিত হন এবং তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য শুনেন।

Model Hospital

এসময় ছেংগারচর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মো. আল-এমরান খান, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবুজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হারিছ খান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল মুফতি, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমান উল্লাহ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মোল্লা ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বোরহান উদ্দিন, ১, ২ ও ৩ নম্বর ও ওয়ার্ডের কাউন্সিলর সালমা পাটোয়ারী; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকলিমা এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুন্নাহার’সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital