শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ আসনটি ধরে রাখতে হলে তরুন নেতৃত্বের প্রয়োজন -ডা: হারুন অর রশিদ সাগর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর, ২০২৩, ৭:৫৬ পিএম
ফরিদগঞ্জ আসনটি ধরে রাখতে হলে তরুন নেতৃত্বের প্রয়োজন -ডা: হারুন অর রশিদ সাগর
২৬৩ চাঁদপুর (৪) ফরিদগঞ্জ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর বলেছেন, ফরিদগঞ্জ আসনটি ধরে রাখতে হলে তরুন নেতৃত্বের প্রয়োজন, কারন এখন তারুণ্যের শক্তিতে এগিয়ে যাওয়ার ও নেওয়ার সময়, জনগনকে এবং দলকে সময় দেয়ার জন্য ও একজন তরুনের ই প্রয়োজন, কারন একজন তরুন যা পারবে একজন বয়োযেষ্ঠ তা কখনো পারবেনা, একজন তরুন নেতৃত্বের ভূমিকায় আসলে সে যে কোন প্রদক্ষেপ নিতে কুণ্ঠাবোধ করবেনা। তিনি গতকাল বিকেলে উপজেলার গাজীপুর বাজারে গণসংযোগ কালে নেতাকর্মীদের উদ্দেশ্য এইসব কথা বলেন।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে, এই উন্নয়ন গুলো ধরে রাখতে আবারো শেখ হাসিনা কে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে হবে। ফরিদগঞ্জে আওয়ামীলীগের ঐক্য জোরদার হলে এই আসনটি আবারো শেখ হাসিনা কে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উল্ল্যাহ তপাদার,, ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামীলীগের নেতা আনোয়ার হোসেন, আবুল কাসেম আজাদ, আব্দুল মোতালেব পাটওয়ারী, সাহাদাত মুন্সি, মাইনুদ্দিন মেম্বার, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন  কমিউনিটি পুলিশং সভাপতি আতিক খান, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, ৬ নং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি   মুক্তিযোদ্ধা আমিন উল্ল্যাহ দেওয়ান, ৬ কৃষকলীগের সাধারণ সম্পাদক  নূর মোহাম্মদ মিজি, ২ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রুহুলামিন,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলামিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন তপাদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফুর রহমান মজুমদার, যুবলীগের সদস্য জাহিদুল হক মিলন, ১৪ নং ইউনিয়ন যুবলীগের সদস্য ইউসুফ সর্দার রুবেল, আবু ইউসুফ কিরন ১ নং বালিথুবা প: ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান রনি, ১১ নং চরদুখিয়া ইউনিয়ন  ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  মোজাম্মেল হক সুমন,  ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আশ্রাফ পাটওয়ারী মিঠু,  উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুর রউফ রুবাইয়েত, ১নং ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়েজ আহমেদ রাব্বি পাটওয়ারী, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিয়াস চন্দ্র দাস, বাসিত হোসেন  প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital