বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি ক্ষেত্রে কোটা পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩, ১০:৩৯ পিএম
শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরি ক্ষেত্রে কোটা পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শাখার উদ্যোগে চাকরি ক্ষেত্রে কোটা পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ এটি প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ চাকরি ক্ষেত্রে কোটা পুনর্বহালের এ দাবিটি করে আসছিল।
আসন্ন নির্বাচনের পূর্বে এটি বাস্তবায়নে সংগঠনের পক্ষ থেকে শাহরাস্তি উপজেলা নির্বাহী  অফিসার মোহাম্মদ হুমায়ন রশীদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপিটি প্রদান করা হয়।
এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, ওই সংগঠনের আহবায়ক এসএম শোয়েব দেওয়ান, যুগ্ম আহ্বায়ক- মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া, সদস্য সচিব- সৈয়দ মোহাম্মদ মোকাদ্দেস হোসেন, সম্মানিত সদস্য আওয়ামী লীগ নেতা কামরুল হাসান, শেখ ফরিদ,  জুলফিকার জুয়েল,  ইউসুফ খান মিলন, শাহাদাত হোসেন সাহা, ডা:  মোতাহার হোসেন, সাইদুল হক সুমন প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।