শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ইউথ ফোরামের পোলো টি শার্টের লোগো উন্মোচন করলেন ওসি মোহাম্মদ শহীদ হোসেন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১১:২৯ পিএম
শাহরাস্তিতে ইউথ ফোরামের পোলো টি শার্টের লোগো উন্মোচন করলেন ওসি মোহাম্মদ শহীদ হোসেন

শাহরাস্তিতে ইউথ ফোরামের পোলো টি শার্ট সম্বলিত নতুন লোগো উন্মোচন করলেন ওসি মোহাম্মদ শহীদ হোসেন।

বুধবার সকালে শাহরাস্তি থানা প্রশাসনে অফিসার ইনচার্জ ওসির কার্যালয়ে এটির উন্মোচন করা হয়।

ওই সময় শাহরাস্তি ইউথ ফোরামের  প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহার হাতে নতুন লোগো  সম্বলিত পোলো টি শার্ট  তুলে দেন  ওসি মোহাম্মদ শহীদ হোসেন।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া সহ  সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Model Hospital

লোগো উন্মোচন করে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে  ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বর্তমানে সামাজিক অবক্ষয় রোধে সরকারি বিভিন্ন দপ্তর কাজ করছে। এর  পাশাপাশি সামাজিক  সংগঠন – ক্লাব গুলো  এগিয়ে এলে যুব সমাজকে অপরাধ প্রবণতা থেকে ফিরিয়ে আনা সম্ভব। এজন্য মুঠোফোনের আসত্তি কমিয়ে যুব সমাজকে ক্রিড়াশৈলীর প্রতি আকৃষ্ট করতে ক্লাবগুলোর ভূমিকা  অপরিহার্য বলে তিনি তার অভিমত ব্যক্ত করেন ।

উল্লেখ্য, সংগঠনটি ইতোপূর্বে সামাজিক বনায়ন, অতিমারি বৈশ্বিক করোনা মহামারী সময় অসুস্থদের মাঝে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, অসুস্থ রোগীদের সহায়তা, সামাজিক বনায়ন, মাদকের কুফল, ইভটিজিং, বাল্য বিয়ে বিষয়ে  সচেতনতা মূলক  কার্যক্রম পরিচালনা করে আসছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital