বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চুরি মামলার সন্দিগ্ধ আসামী আটক

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৯:৫৪ পিএম
ফরিদগঞ্জে চুরি মামলার সন্দিগ্ধ আসামী আটক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের ঠাকুর বাড়ির প্রবাসী জাহাঙ্গীর আলমের বসত ঘরে দূর্ধর্ষ চুরির ঘটনায় এক সন্দিগ্ধ আসামীকে আটক করেছে পুলিশ।

১১ অক্টোবর রাতে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নির্দেশে এস.আই মো. ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বালিথুবা পশ্চিম ইউনিয়নে সকদি রামপুর এলাকার মাষ্টার বাড়িতে অভিযান পরিচালনা করে দূধর্ষ চুরির ঘটনার সন্দিগ্ধ আসামী মো. মাইন উদ্দিন বেপারী (৩১)কে আটক করেছে।

আটককৃত আসামী একই ইউনিয়নের খাড়খাদিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। সে গত ২মাস পূর্বে আদালত থেকে জামিনে বের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ আক্টোবর গভীর রাতের মূখোশপড়া অবস্থায় সন্দিগ্ধ চোর বা ডাকাতদল প্রবাসী জাহাঙ্গীর আলমের বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করেই চোর বা ডাকাতদল ঘরে থাকা সকলের হাত পা বেঁধে বেদম পিটুনি দেয়।

Model Hospital

তাদের অস্ত্রের আঘাতে প্রবাসী জাহাঙ্গীর মারাত্মক জখমহয় এবং চিৎকার করলে তার স্ত্রী ও ছেলেকে ও বেদম মারধর করে। চোর বা ডাকাতেরদল ঘরে থাকা প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা ও তিনটি এন্ড্রয়েট ফোন নিয়ে যায়।

পরদিন ক্ষতিগ্রস্থরা থানায় এসে ৪৫৭/৩৮২ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১১।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, আমরা প্রযুক্তি ব্যবহার করে চুরি মামলার একজন সন্দিগ্ধ আসামী মাইন উদ্দিন বেপারীকে আটক করেছি এবং তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

ঘটনার সাথে জড়িতের আটকের চেষ্টা চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।