বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দ্বাদশ সংসদ নির্বাচন কচুয়ায় জাসদ মনোনীত প্রার্থী সাইফুল ইসলামের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ১২:০৪ এম
দ্বাদশ সংসদ নির্বাচন কচুয়ায় জাসদ মনোনীত প্রার্থী সাইফুল ইসলামের সংবাদ সম্মেলন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম সোহেলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার কচুয়া প্রেসক্লাব মিলনায়তনে জাসদ কচুয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় যুব জোট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মশাল প্রতীকের মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম সোহেল।

এসময় তিনি বলেন, আমরা আওয়ামী লীগের জোট ১৪ দলের শরীক। আসন্ন সংসদ নির্বাচনে মশাল প্রতীকে জাসদ আমাকে মনোনীত করেছেন।

আসন্ন নির্বাচনে আমি চাঁদপুর-১ কচুয়া আসনে মশাল প্রতীকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবো। তবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে আমি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন করে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাবো।

Model Hospital

কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কচুয়া উপজেলা শাখার সভাপতি আবদুল হাই, জাসদ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান সিরাজ, জাসদ নেতা জাহিদুল হক সোহাগ, জাতীয় যুব জোট কচুয়া উপজেলা শাখার মো. মুজিবুর রহমান ও কচুয়া পৌরসভা শাখার সভাপতি মো. মোস্তফা কামাল প্রমূখ।

এসময় কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান ও মানিক ভৌমিক, নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আফাজউদ্দীন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক রাজীব চন্দ্র শীল, দপ্তর সম্পাদক ওমর ফারুক সাইম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মহসিন হোসাইন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আবু সাঈদ, কার্যনির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেনসহ জাসদ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital