শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ প্রেসক্লাব’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৮:৫৯ পিএম
ফরিদগঞ্জ প্রেসক্লাব’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

‘দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে’ এ স্লোগানকে সামনে রেখে পথচলা ফরিদগঞ্জের সাংবাদিকদের একমাত্র সংগঠন ‘ফরিদগঞ্জ প্রেসক্লাব’র কার্য-নির্বাহী কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ’র সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাব’র বিগত ৩ বছরের আয়-ব্যায়ের হিসেব’র প্রতিবেদন দাখিল করেন অডিট কমিটি। সংগঠনের সদস্যদের জন্য কল্যাণ তহবিল গঠনকল্পে আলোচনা করা হয়। দেশ ও মানুষের কল্যাণে ফরিদগঞ্জ উপজেলাবাসীর সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিতিরা।

সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, একেএম সালাউদ্দিন, আমান উল্যাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এস এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক, অর্থ সম্পাদক আক্তার হোসেন,সহঅর্থ সম্পাদক রুহুল আমিন খাঁন স্বপন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, প্রকাশনা সম্পাদক ডা. ইমাম হোসেন সৌরভ, আইসিটি সম্পাদক গাজী মমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক মৃধা, ক্রীড়া সম্পাদক আলি হায়দার টিপু পাঠান, সাহিত্য সম্পাদক জাহিদ হোসেন, তথ্য প্রশিক্ষন সম্পাদক বারাকাত উল্যাহ পাটওয়ারী, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, পাঠাগার সম্পাদক মাছুম আলম তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, নির্বাহী সদস্য এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, মো. শিমুল হাছান, আবু তালেব সর্দার।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital