বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মা ইলিশ অভিযানে হাইমচরে ১৩ জেলে আটক

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ১১:০২ পিএম
মা ইলিশ অভিযানে হাইমচরে ১৩ জেলে আটক
পদ্মা-মেঘনায় ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুরের হাইমচর উপজেলায় ১৩ জেলে ও ২ টি নৌকা, ১০ হাজার মিটার কারেন্ট জাল, ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করেন প্রশাসন।
শনিবার বিকেল থেকে সন্ধা ৭টা পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষ্যে হাইমচর উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল এর নেতৃতে প্রশাসন, কোস্ট গার্ড ও নীলকমল নৌ পুলিশের যৌথ অভিযানে মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে ১৩ জন জেলে ২ টি নৌকা, ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন।
আটককৃত জেলেদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল ১৩ জেলের মধ্যে ৩ জন অপ্রাপ্ত হওয়া মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে মুছলেখা দিয়ে ছেড়ে দিয়েছেন। এবং অপর ১০ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জব্দকৃত ২৫ কেজি ইলিশ স্থানীয় দুটি এতিমখানায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বিতরণ করা হয়।
এসময় অভিযান কালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, সহকারি মৎস্য কর্মকর্তা সংযুক্ত তৌহিদ, কোস্টগার্ড সিসি নাসির উদ্দিনসহ কোস্টগার্ড সদস্যবৃন্দ।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফয়সাল বলেন , উপজেলা প্রশাসন মা ইলিশ রক্ষা অভিযান নিয়মিত করেছে। অভিযান চলমান থাকবে। মা ইলিশ যারা নিধণ করবে তাদের সাথে কেনো আপোষ নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital