শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলায় ফরিদগঞ্জে কলেজ শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১০:২৮ পিএম
ফেসবুকে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলায় ফরিদগঞ্জে কলেজ শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
“হামাস একটি সন্ত্রাসী সংগঠন” উল্লেখ করে নিজ ফেইসবুক ওয়ালে মন্তব্য করায় ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার কলেজের শিক্ষক স্বপন কুমার দাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এর আগে কলেজের আইসিটি শিক্ষক স্বপন কুমার দাস তার নিজ নামের ফেসবুক আইডি থেকে বেসরকারি একটি টেলিভিশনের ফেইসবুক পেইজে ফিলিস্তিন ও ইসরাইলের যুদ্ধের বিষয়ে ইসরাইলের পক্ষ নিয়ে মন্তব্য করেন।
স্বপন কুমার দাসের নিজ ফেসবুক আইডি থেকে করা মন্তব্য হচ্ছে, ‘হামাস একটা সন্ত্রাসী সংগঠন। ইসরাইল কঠোর হস্তে সন্ত্রাস দমন করবে। সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ নেই। হামাস ১ দিনে ৭০০ লোক হত্যা করেছে। এবার ইসরাইল প্রতিশোধ নেবে। আমরা শুধু ভিডিও দেখবো। উভয়পক্ষ মানুষ মারার খেলায় মেতে উঠেছে।’
স্বপন কুমার দাস আরেকটি মন্তব্যে লেখেন, ‘মৌমাছির চাকে ঢিল মেরে আল্লাহকে ডাকলে কি লাভ হবে? ইসরাইল চরম প্রতিশোধ নেবে। এটা কোনো দিনও থামবে বলে মনে হয় না।’
তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে। এর পর থেকে কলেজ শিক্ষার্থী ও আশপাশের এলাকার সাধারন মানুষের মাঝে উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হতে থাকে। খবর পেয়ে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা, ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ দিকে শিক্ষার্থী ও আশপাশের এলাকার মানুষের প্রতিবাদে কলেজ শিক্ষক স্বপন কুমার দাস গা ডাকা দেয়।
স্বপন কুমার দাস, সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাইগুনি গ্রামের গজেন্দ্র নাথ দাসের ছেলে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital