বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে : সিআইপি জালাল আহমেদ

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১০:১২ পিএম
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে : সিআইপি জালাল আহমেদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আ’লগের কাতার শাখার সহ-সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য প্রার্থী সিআইপি জালাল আহমেদের সমর্থনে মটর সাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়েছে।

১৮ অক্টোবর বুধবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে পাঁচ শতাধিক মটর সাইকেলসহ একটি শোভাযাত্রা বের করা হয়।

পরে মটর সাইকেল শোভাযাত্রাটি উপজেলার পশ্চিম অঞ্চলের ইউনিয়ন প্রদক্ষিণ করে।

এ সময় সিআইপি জালাল আহমেদ নেতাকর্মীদের সাথে নিয়ে ভাটিয়লপুর চৌরাস্থা, গোবিন্দুপর উত্তর ইউনিয়নরে নয়ারহাট বাজার, হাসাঁ মাদ্রাসার, আইলের রাস্তা, গোবিন্দুপর দক্ষিন ইউনিয়নের গোয়াল ভাওর বাজার, রামপুর বাজার, চরদূঃখীয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর বাজারের সাধারন মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দেশের উন্নয়ন নিয়ে কথা বলে। এসময় সকলকে অনুরোদ জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে নৌকায় ভোট প্রার্থনা করেন।

Model Hospital

সিআইপি জালাল আহমেদ বলেন, শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।’

তিনি আরো বলেন, আমি ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করার লক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি সকলের সহযোগিতা নিয়ে ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই। আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, সিআইপি জালাল আহমেদের সহধর্মিণী মায়মুনা জালাল ইকরা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা যুবলীগের সদস্য ও তরুন সমাজ সেবক পাবেল পাটওয়ারী, কাতারস্থ আ’লীগ নেতা রাসেল খান টিটু, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক রুবেল মিয়াজি, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ছাড়াও বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।