বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে দুটি স্কুল শিক্ষার্থীদের নিসচার ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৮:৩০ পিএম
চাঁদপুরে দুটি স্কুল শিক্ষার্থীদের নিসচার ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা 
নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার উদোগে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ  বিদ্যালয় ও আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাসে ট্রাপিক আইন, ট্রাপিক সাইন, ট্রাপিক সিগন্যাল সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে দুটি স্কুলের এ্যাস্মেলিতে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম ও চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন তারা দুজনই পৃথক পৃথক ভাবে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 নিরাপদ সড়ক চাই জেলা শাখার  সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, সহ-সভাপতি মুসাদ্দেক আল আকিব প্রমুখ।
  সংগঠনের যুগ্ন সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ শাহাদাত হোসেন, খোকন মজুমদার, মোখলেছুর রহমান, হাবিব মিজিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র ও অভিভাবকবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ সড়কের বিষয়ে পারিবারিক শিক্ষা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষার্থীদের পারিবারিক ভাবেও সড়কে চলাচলে নিয়ম শেখাতে নিরাপদ সড়ক চাই কমিটির কার্যক্রম প্রশংসনীয়। বক্তারা  আরো বলেন, যে সড়কে ফুটপাত নেই, সে সড়কে ডান পাশ দিয়ে হাঁটতে হবে। যার যার অবস্থান থেকে সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে। সড়কে চলাচলে ট্রাপিক আইন, ট্রাপিক সাইন, ট্রাপিক সিগন্যাল মেনে চলতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।

চাঁদপুর সদরে নতুন কুড়ি স্পোর্টস বাস্তবায়নে সভা

সকলের সমন্বিত প্রচেষ্টায় নতুন কুড়ি স্পোর্টস সফল করতে হবে : ইউএনও জামিউল হিকমা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম
সকলের সমন্বিত প্রচেষ্টায় নতুন কুড়ি স্পোর্টস সফল করতে হবে : ইউএনও জামিউল হিকমা

চাঁদপুর সদর উপজেলায় নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২) কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে সভা অনুষ্ঠিত হয়েছে৷

১১নভেম্বর (বুধবার) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন. জামিউল হিকমা।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরটি ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধন করেন। চাঁদপুরে মাননীয় সংসদ সদস্য নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করছেন। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য বর্তমান সরকারের এই মহান উদ্যোগ নিয়েছেন।

মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পর্যায়ের কোনো শিশু এই নিবন্ধন এবং অংশ নেওয়া থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করবেন।

Model Hospital

তিনি বলেন, খেলা চলাকালীন ফায়ার সার্ভিসের উপস্থিতি নিশ্চিত করা হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় নতুন কুড়ি স্পোর্টস সফল করতে হবে।
তিনি বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে। তিনি উক্ত বিষয়টি প্রচারে সহযোগিতা করেছেন।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা স্কাউটের সম্পাদক মোহাম্মদ হোসেন, চাঁদপুর সদর উপজেলার কাবাডি কোচ খোকন রকন্দাজ।

এসময় উপস্থিত ছিলেন, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: বিল্লাল হোসেন, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শীতল চন্দ্র দাস, হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: মাহবুবর রহমানসহ অন্যান্যরা।

উক্ত নতুন কুড়ি স্পোর্টস শুরু হবে ১০ডিসেম্বর ২০২৬ ও শেষ হবে ১৫ডিসেম্বর ২০২৬তারিখ।