বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে কচুয়ায় আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১:০২ পিএম
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে কচুয়ায় আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

কচুয়ায় বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আইয়ুব আলী পাটওয়ারী ও সোহরাব হোসেন সোহাগের নেতৃত্বে বিজয় আনন্দ র‌্যালীর একাংশ।

মো: রাছেল, কচুয়া : বিজয়ের সুবর্ণজয়ন্তীতে কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সারা দেশের ন্যায় কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগের নেতৃত্বে বিজয়ের আনন্দ র‌্যালীটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় র‌্যালীতে অংশ নেয় উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সদস্য ও কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলী আজগর প্রধান, উপজেলা যুবলীগের সাধাণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দীন সরকার, যুগ্ম আহবায়ক শুভজিৎ দাস ও শাকিল মুন্সি তাবির, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ মজুমদার অনিক, চাঁপই শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সজিব ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

তাছাড়া র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দীন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখে, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল, উপজেলা যুবলীগের সাধাণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital