শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ওসি মুহসীন আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:৩০ পিএম
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন ওসি মুহসীন আলম
চাঁদপুর জেলার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মেঃমহসিন আলম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায়  সেপ্টেম্বর-২০২৩ এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
তার এ সাফল্যের জন্য তাকে পুরষ্কৃত করেছেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চাঁদপুর  পুলিশ সুপারের কার্যালয়  তাকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।
এ-সময় আরও উপস্থিত ছিলেন, রাশেদুল হক চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) চাঁদপুর।
সম্মাননা স্মারক পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মহসিন আলম বলেন, সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে এবং এ থানার অন্তর্ভুক্ত এলাকা থেকে মাদক সহ সকল অপরাধ মুক্ত করতে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাবো।
তিনি পুলিশের সার্বিক কাজে পূর্বের ন্যায় সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, এ পুরষ্কার আমার সামনের কাজের গতিকে আরো অগ্রগতি ও উৎসাহিত করবে।
আমি যেন সততা ও নিষ্ঠার সাথে আমার এ দায়িত্ব পালন করে যেতে পারি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital