শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ২৮তম হিফজুল কুরআন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:৩৭ পিএম
কচুয়ায় ২৮তম হিফজুল কুরআন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ২৮তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার কোয়া চাঁদপুরে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুস্ সুন্নাহ মাদ্রাসা ও এতিখানায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কচুয়া উপজেলার প্রায় শতাধিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রায় ৫শতাধিক ছাত্র অংশগ্রহন করেন।

জামিয়া ইসলামিয়া দারুস্ সুন্নাহ মাদ্রাসা ও এতিখানার প্রতিষ্ঠাতা আলহাজ¦ মো. খোরশেদ আলমের সার্বিক সহযোগীতায় এবং কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফের সভাপতিত্বে কুরআন প্রতিযোগীতার উদ্বোধন করেন উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাহবুবুর রহমান। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

Model Hospital

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর ডি.এস. ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা নুরুজ্জামান, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন বাটা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, কচুয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ হাফেজ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবু হানিফ প্রমূখ।

আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগীতায় ৫ পারা পর্ব, ১০ পারা পর্ব, ২০ পারা পর্ব এবং ৩০ পারা পর্ব গ্রুপ থেকে প্রতিটি গ্রুপের প্রথম সাত জন চাঁদপুর জেলা হিফজুল হিফজুল কুরআন প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital