বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কৃষকরা শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:৫৫ পিএম
মতলব উত্তরে কৃষকরা শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত

সবজি চাষের জন্য খ্যাত মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা শীতকালীন সবজি চাষ ও তা পরিচর্যায় ব্যস্ত রয়েছেন।

চরাঞ্চলসহ পুরো উপজেলায় এখন শীতকালীন শাক-সবজি শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, চিচিঙ্গা, শসা, বেগুন, বরবটি, করলা, লালশাক, পালংশাক, পুঁইশাকসহ নানা জাতের শাক-সবজির পরিচর্যা করছেন কৃষক-কৃষাণীরা।

উপজেলার মাঠে মাঠে শীতের ঝলমলে রোদের আভায় সবজি ক্ষেতগুলো অপূর্ব শোভা ধারণ করছে। এখানকার টাট্কা সুস্বাদু শাক-সবজির কদর রয়েছে দেশের সর্বত্র। কেবল দেশের ভেতরেই নয়, মতলবের শাক-সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বহু মানুষের পুষ্টি চাহিদা পূরণ করছে এখানকার সবজি। বর্ষার পানি নেমে যাওয়ার পরই শুরু হয়েছে চরাঞ্চল ও বেড়িবাঁধের বাইরের এলাকায় সবজি চাষ। ভালো দামের আশায় কৃষকরা হরেক রকমের সবজি চাষ করছেন। কেউ আগাম সবজি তুলছেন, কেউবা সবজির ক্ষেতে নিড়ানী, সার, পানি ও কীটনাশক প্রয়োগ করছেন।

উপজেলার বিভিন্ন এলাকায় এখন শোভা পাচ্ছে লাউ, শিম, বরবটি, করলা, চিচিঙ্গা, শসাসহ শাক-সবজির মাচা। বাজারে এখন শাক-সবজির দাম বেশি থাকায় কৃষকরা আগাম শাক-সবজি ইতোমধ্যে তুলে বাজারে বিক্রি করা শুরু করেছেন।

Model Hospital

উপজেলার কৃষি সম্প্রাসারণ অফিস সূত্রে জানা গেছে, মতলব উত্তরে শীতকালে প্রায় ১ হাজার হেক্টর জমিতে শাক-সবজির আবাদ করা হয়ে থাকে।

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, মতলব উত্তরে চাষীরা প্রচুর পরিমাণ শাক-সবজির আবাদ করেন। এসব সবজি ঢাকাসহ বড় বড় শহরের বিভিন্ন আড়ত এবং বাজারে সরবরাহ করা হয়।

তিনি আরো জানান, এ উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ থাকায় কৃষকরা শীতের আগাম সবজি চাষ করে থাকেন। আগাম সবজি চাষ করে ভালো দাম পাওয়ায় কৃষকরা দিন দিন শীতকালীন আগাম সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। উপজেলা কৃষি অফিস উপ-সহকারি কৃষি কর্মকতাগন তরকারি চাষীদের পরামর্শ দিয়ে আসছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital