বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে দখলদার ইসরাইল আগ্রাসন এর বিরুদ্ধে, ফিলিস্তানি স্বাধীনতাকামীর পক্ষে বিক্ষোভ মিছিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৮:৩৭ পিএম
মতলব উত্তরে দখলদার ইসরাইল আগ্রাসন এর বিরুদ্ধে, ফিলিস্তানি স্বাধীনতাকামীর পক্ষে বিক্ষোভ মিছিল

গাঁজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে দখলদার ইসরাইল আগ্রাসন এর বিরুদ্ধে, ফিলিস্তানি স্বাধীনতাকামীর পক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

শুক্রবার (২০) অক্টোবর) জুম্মার নামাজের পর ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ষাটনল ইউনিয়নের আবু মার্কেট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় আবু মার্কেট এসেছে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শাহ্জালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি আবদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নোমান আহমদ প্রমুখ।

পরে মুফতি আমিনুল ইসলামের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষোভ মিছিলে ষাটনল ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন

Model Hospital

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই-বোনেরা রক্তে রঞ্জিত হচ্ছেন। মুসলমানদের ব্যথায় ব্যথিত হয়ে আমরা রাস্তায় নেমেছি। দখলদার ইহুদি সাম্রাজ্য অন্যায়ভাবে অবিচার করে চলেছে। আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকতে পারি না। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নৃশংস হত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়াতে হবে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে অত্যাচারী দখলদারদের।

সমাবেশ শেষে নির্যাতিত ও হামলায় নিহত মুসলিমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital