শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৮:০৭ পিএম
ফরিদগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেমিকের সাথে অভিমান করে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ^বিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার রিমু (১৮) আত্মহত্যা করেছে।

৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের মধ্য সাহেবগঞ্জের রাড়ি বাড়িতে নিজ ঘরে আত্মহত্যা করে কলেজ ছাত্রী রিমু। রিমু রাড়ি বাড়ির গোলাম রসুলের মেয়ে।

পরিবারের লোকজন জানান, মাগরীবের নামজ পড়ার জন্য রিমুর মা রিমুকে ডাকছিল, রিমুর কোন কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

এর পর তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার এসআই একরামুল হক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে এবং মর্গে প্রেরন করেন।

Model Hospital

জানাযায়, রিমু গৃদকালিন্দিয়া হাজরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। রিমু রুস্তমপুর এলাকার এক ছেলের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। ধারনা কার যাচ্ছে প্রেমিকার সাথে অভিমান করেই আত্মহত্যা করেছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, কলেজ ছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে।

আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital