শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শান্তিপূর্ণ ফরিদগঞ্জে কোন অরাজক পরিস্থিতি মেনে নেওয়া হবে না : মুহম্মদ শফিকুর রহমান এমপি

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৮:৪৬ পিএম
শান্তিপূর্ণ ফরিদগঞ্জে কোন অরাজক পরিস্থিতি মেনে নেওয়া হবে না : মুহম্মদ শফিকুর রহমান এমপি

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ইউনিয়ন পর্যায়ে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন না হলে দেশের জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সেকারণে সরকার প্রতিনিয়ত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

৪ নভেম্বর শনিবার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বদরপুর রাস্তার মাথার ব্রিজ, বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখে রাস্তা, মুন্সীরহাট আলিম মাদ্রাসার থেকে উভারামপুর অভিমুখে রাস্তা, মুন্সিরহাট জিএন্ডএ আলী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন, বাগপুর দাস বাড়ি অভিমুখে ব্রিজ ও সুবিদপুর ব্রিজের শুভ উদ্বোধন করেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপির তারা তো হত্যার রাজনীতিই করে। জিয়াউর রহমানও তো হত্যার মাধ্যমেই ক্ষমতা দখল করেছিল। আর বেগম জিয়াও কম যাননি। তারা আসলে সংঘাতময় রাজনীতি করে, সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চায়। কিন্তু দেশের মানুষ সেটি হতে দেবে না।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, শান্তিপূর্ণ ফরিদগঞ্জে কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে তা আমরা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের জানমালের উপর হাত দিলে সে হাত ভেঙে গুড়িয়ে দিয়ে পুলিশে সোপর্দ করবেন। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করবে।

Model Hospital

সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট কামরুল ইসলাম রোমানের পরিচালনায় এবং সংসদ সদস্যের প্রতিনিধি মোস্তফা কামাল ঢালী ও পারভেজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহমেদ, সমাজসেবা অফিসের দায়িত্বরত ফারজানা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাছ পাটওয়ারী, ইউপি আলমগীর হোসেন রিপন, শরীফ হোসেন খান, আলাউদ্দিন ভূঁইয়া, মাহমুদুল হাছান মিরাজ, উপজেলা আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, সংসদ সদস্যের বিভিন্ন ইউনিয়নের মনোনীত প্রতিনিধি বৃন্দ ছাড়াও আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital